
Published :
Updated :

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সরোয়ার মুনশি (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কের চর মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরোয়ার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় তার মামা ফরহাদ মুনশি (৫০) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, মামা-ভাগ্নে মোটরসাইকেলে চর মোস্তফাপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন, পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। সরোয়ার ঘটনাস্থলেই মারা যান এবং ফরহাদকে হাসপাতালে নেয়া হয়।
নিহতের পরিবার জানায়, সরোয়ার মোটরসাইকেল চালাতে খুব দক্ষ ছিলেন না।

For all latest news, follow The Financial Express Google News channel.