
Published :
Updated :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই টিস্যু গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে।
অন্যদিকে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

For all latest news, follow The Financial Express Google News channel.