Bangla
10 months ago

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Published :

Updated :

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মন্তব্যকে তার ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুকীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি তার একান্ত ব্যক্তিগত মতামত।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তদন্তে যদি নুসরাত ফারিয়া নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, যেন কোনো নিরীহ ব্যক্তি শাস্তির মুখোমুখি না হন এবং প্রকৃত অপরাধীরাই যেন আইনের আওতায় আসেন—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news