
Published :
Updated :

রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকায় স্থাপিত একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ওই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নেসকো ৩-এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন ট্রান্সফরমারটি আর সেখানে নেই। চোরেরা তার কেটে সেটি চুরি করে নিয়ে গেছে। এরপর থেকে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।
এ বিষয়ে প্রকৌশলী গোলাম হোসেন বলেন, “যত দ্রুত সম্ভব সেখানে নতুন ট্রান্সফরমার বসানো হবে।” পাশাপাশি তিনি জানান, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, ফলে গ্রাহকরা রয়েছেন চরম অনিশ্চয়তায়।

For all latest news, follow The Financial Express Google News channel.