Bangla
10 months ago
সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার পল্লীতে ঈদুল আযহার নামাজ

Published :
Updated :

সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা জামে মসজিদ ও ভাড়ূখালী আহলে হাদীস মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় এ জামায়াত অনুষ্ঠিত হয়।
নামাজে জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দেন।
সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় রোজা ও ঈদ পালন করেন অনেকেই। এবিষয়ে মাওলানা মহব্বত আলী বলেন,‘‘প্রযুক্তির এ যুগে বিশ্বের কথায় কি হচ্ছে,তা সহজে জানা যাচ্ছে। তাই মুসলমানদের উচিৎ সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করা।'’

For all latest news, follow The Financial Express Google News channel.