
Published :
Updated :

টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। জেলার ধনবাড়ীতে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, মোঃ আল আমিন (৩০), স্বপন মিয়া (৩৫), এবং মোঃ জুয়েল (৩২)। আহত মোঃ সানি (১৮)-কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী এবং অন্যজন পিকআপের চালক। উদ্ধার কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.