যশোরেশ্বরী কালী মন্দির থেকে স্বর্ণের মুকুট চুরির ঘটনায় গ্রেফতার ৪

Published :
Updated :

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মুকুট চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মন্দিরের পুরোহিতের সহকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।
আটকরা হলেন, মন্দিরের পুরোহিতের সহকারী অপূর্ব সাহা, সঞ্জয় বিশ্বাস সাজু ,পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী সরকার ও পারুল বিশ্বাস। তবে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া মূল চোর এখনো ধরা পড়েনি।
এদিকে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আহমেদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে গত ১০ অক্টোবর মন্দিরে কালী ঠাকুরের স্বর্ণের মুকুট চুরির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যৌথবাহিনী অভিযান চালায়। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা গেলেও তার পরিচয় মেলেনি আজও। সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম ওই চোরকে ধরতে পুরস্কার ঘোষণা করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.