Personal Finance
8 months ago

সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Published :

Updated :

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তাধীন পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং আত্মসাতের মাধ্যমে আব্দুল বাতেন ও তার পরিবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে—এমন অভিযোগে তদন্ত চলছে। এসব কাজে সহায়তার অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধেও তদন্ত চলমান।

এর আগে ২০২৩ সালের ২৫ মার্চ বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। ওই বছরের ১৩ আগস্ট সরকার আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

Share this news