
Published :
Updated :

এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নেত্রী কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন ‘মোটামুটি ভালো’। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য।
খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসাথে ঈদের দিন ম্যাডামের সাথে সাক্ষাত করার সুযোগ পেয়েছি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“ম্যাডাম এমনিতেই কোভিডের পরে ভালো আছেন মোটামুটি। তিনি ভ্যাকসিন নিয়েছেন, সেজন্য কিছুটা টেম্পারেচার এসেছে। এটা ভ্যাকসিনের জন্য এসেছে।”
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত বছর সরকারে নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার এক বছর পর কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।
কোভিডমুক্ত হয়ে বাসায় ফেরার পর গত বৃহস্পতিবার তিনি কোভিড টিকারে প্রথম ডোজ নেন।
মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সোমবার বিকেলে গাড়িতে বসেই করোনাভাইরাসের টিকা নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

For all latest news, follow The Financial Express Google News channel.