
Published :
Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সিন্ডিকেট। এর মধ্যে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২১ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ২.০৮ শতাংশ।
কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্ধারিত অর্থ বরাদ্দ দেয়, তাই গবেষণায় বরাদ্দ বাড়ানো সম্ভব হয়নি।
বাজেটের মধ্যে বেতন বাবদ ২৯৩ কোটি, ভাতা ২১৫ কোটি, পণ্য ও সেবা ২৮৫ কোটি এবং পেনশনে ১৩৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ইউজিসি ৮৮৩ কোটি টাকা অনুদান দেবে, আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় দেখানো হয়েছে ৯০ কোটি টাকা। ফলে ঘাটতি থাকবে ৬২ কোটি ৪১ লাখ টাকা।
এ বছর সিনেট অধিবেশন না হওয়ায় বাজেট সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সিনেটের কিছু প্রতিনিধি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং সরকারি প্রতিনিধি না থাকায় অধিবেশন আয়োজন সম্ভব হয়নি বলে জানান কোষাধ্যক্ষ।

For all latest news, follow The Financial Express Google News channel.