
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪টি। তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন। মোট মৃত্যু ২৯ হাজার ৫০০ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ২৯ হাজার ৩৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.