
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা আপডেটে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে এ ১৯ জনের করোনা শনাক্ত হয়, যা থেকে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪.৬১ শতাংশ।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৯ জন করোনায় মারা গেছেন, যাদের মধ্যে ১১ জন নারী এবং ৮ জন পুরুষ।
দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯,৫১৮ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

For all latest news, follow The Financial Express Google News channel.