
Published :
Updated :

আগামী পাঁচ দিনে দেশের উত্তরাঞ্চলে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি থাকতে পারে।
রোববার (৫ জানুয়ারি) এবং সোমবার (৬ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কুয়াশা পড়তে পারে, যা কিছু জায়গায় দুপুর পর্যন্ত থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.