আ.লীগ নিষিদ্ধ নয়, নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি: ড. ইউনূস

Published :
Updated :

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ জুন) বিবিসি বাংলা এক বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে। যুক্তরাজ্য সফরকালে বিবিসি ইংরেজিকে সাক্ষাৎকার দেন তিনি।
ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। দলটি নির্বাচনে থাকবে কি না, সেটা ইসির এখতিয়ার।”
শেখ হাসিনার দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে, সেটিই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।”
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের বিষয়ে ড. ইউনূস বলেন, “বিচার একটি চলমান প্রক্রিয়া। তাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের তাকে ধরে আনার কোনো ক্ষমতা নেই।”

For all latest news, follow The Financial Express Google News channel.