
Published :
Updated :

আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে আজ শনিবার (১০ মে) বিকেলে শাহবাগে গণজমায়েত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার রাত ১১টায় শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
তিন দফা দাবি হলো:
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির বিচারের বিধান যুক্ত করা
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা
হাসনাত বলেন, “আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এদিকে, ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন— নিষেধাজ্ঞার সিদ্ধান্ত না এলে দেশব্যাপী ঢাকামুখী মার্চ শুরু হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.