বাজেটের পর যত দ্রুত সম্ভব এনবিআর সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে: অর্থ উপদেষ্টা

Published :
Updated :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে নতুন গেজেট দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, "আমরা ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।"
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরকে পৃথক বিভাগ হিসেবে গঠন করতে হলে কিছু ধাপ ও কাজ রয়েছে। আমরা দেখবো তাদের দাবিগুলো কতটা নেওয়া যায়। বাস্তবতা, দেশের স্বার্থ ও ব্যবসার প্রয়োজন বিবেচনায় যেটা অনুমোদন করেছি, সেটা থাকবে। তবে তাদের দাবিগুলো বিধিমালা বা অন্য কোনো উপায়ে বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, " তাদের (আন্দোলনকারী) সঙ্গে আর ফরমালি কোনো আলোচনা হবে না। উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি এগিয়ে নেবে।"
আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.