
Published :
Updated :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
নাজমুল হোসেন শান্ত সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর বিসিবি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন লিটন দাসকে। এবার ওয়ানডেতে দায়িত্ব তুলে দেওয়া হলো মিরাজের কাঁধে। বিসিবি সূত্রে জানা গেছে, অন্তত এক বছরের জন্য এই দায়িত্বে রাখা হবে মিরাজকে।
এর আগেও গত ডিসেম্বরে শান্ত ইনজুরিতে পড়ায় অস্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পালন করেন মিরাজ। তার পারফরম্যান্স ও নেতৃত্বগুণে সন্তুষ্ট বিসিবি এবার তাকে স্থায়ীভাবে দায়িত্ব দিলো।

For all latest news, follow The Financial Express Google News channel.