
Published :
Updated :

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, এরপর যথাক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির ছিলেন মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাতে ইমামতি করেন ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে ছিলেন মো. বিল্লাল হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমির হোসেন।
পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. জহিরুল ইসলাম।

For all latest news, follow The Financial Express Google News channel.