বেরোবিতে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Published :
Updated :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
কর্মশালায় সম্মানিত অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ ।
এছাড়াও কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ।
প্রশিক্ষণ কর্মশালায় রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
sayedmofidulbabu@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.