
Published :
Updated :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র বাংলাদেশ। আগামীর সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।
বিএনপির আগামী দিনের ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৫ দিনব্যাপী দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ডসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.