
Published :
Updated :

গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি (ব্লকেড) ঘোষণা করেছিল জাতীয় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তবে সেনাবাহিনীর সহায়তায় দলীয় নেতারা নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করায় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সংগঠনটি।
বুধবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই নির্দেশনা দেন।
নাহিদ ইসলামের নির্দেশনা উদ্ধৃত করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন, রাজপথের এক পাশে অবস্থান করুন। লড়াই চলবে।’
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’

For all latest news, follow The Financial Express Google News channel.