
Published :
Updated :

বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ জুন) ঘোষিত জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে মৌলিক বিজ্ঞান গবেষণার বিকল্প নেই। সেই লক্ষ্যেই গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, চলতি অর্থবছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পের জন্য প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা এবং ব্লু ইকোনমি তথা সাগরভিত্তিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রমের জন্য আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটের মোট আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা জিডিপির ১২.৭ শতাংশ। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

For all latest news, follow The Financial Express Google News channel.