
Published :
Updated :

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী রবিবার (২২ জুন) চীন সফরে যাচ্ছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরে অংশ নিচ্ছেন।
সফরকে ঘিরে বৃহস্পতিবার (১৯ জুন) চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে ঢাকাস্থ চীনা দূতাবাসে যান বিএনপির নেতারা।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

For all latest news, follow The Financial Express Google News channel.