
Published :
Updated :

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত নারী জনু আরা বেগম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত জনু উপজেলার কাকারা ইউনিয়নের মিয়াজী পাড়ার মো. হেলাল উদ্দিনের স্ত্রী। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে জনু ঘরের বাইরে বের হলে একটি বন্যহাতির সামনে পড়ে। এ সময় হাতিটি শুঁড় দিয়ে আছড়ে তাকে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বন্যহাতি পাহাড় সংশ্লিষ্ট লোকালয়ে ঢুকে পড়ে। এতে লোকজনের প্রাণহানি হয়। হাতির আক্রমণে আহত নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.