
Published :
Updated :

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের জন্য প্রস্তুত রাখা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সরকারি আবাসন পরিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনা দেশত্যাগের পর বিক্ষুব্ধ জনতা গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ভাঙচুর করে। ফলে এই দুই জায়গাই বসবাস বা কার্যালয় হিসেবে ব্যবহার করার মতো অবস্থায় নেই।
তাই বিকল্প বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে যমুনা।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।
আজ রাত সাড়ে ৮টায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.