
Published :
Updated :

ভারতের দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাত স্থানীয় সময় ৩টার দিকে ভবন ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সিনিয়র পুলিশ অফিসার সন্দীপ লাম্বা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, খবর পাওয়ার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভেতরে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
আহতদের স্থানীয় জিটিপি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভবন ধসের কারণ তদন্ত করে বিস্তারিতভাবে জানা যাবে।

For all latest news, follow The Financial Express Google News channel.