
Published :
Updated :

এবারের ঈদুল ফিতরে বরাবরের মতই পাঁচটি জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ঈদ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতে এবং হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী দ্বিতীয় জামাতে ইমামতি করবেন।
তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন।
তাদের কেউ অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বরাবরের মত এবারও ঢাকায় রোজার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।

For all latest news, follow The Financial Express Google News channel.