
Published :
Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতি তা জানানো হয়েছে।
বিবৃতিতে সরকারি নিয়োগে অবৈধ হস্তক্ষেপ ও কমিশন বাণিজ্যের অভিযোগের কথা উল্লেখ করে দলের শৃঙ্খলা কমিটির কাছে অভিযুক্ত তানভীরকে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.