
Published :
Updated :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফেব্রুয়ারির পর দেশে আর কোনো নির্বাচনী পরিবেশ থাকবে না।
সোমবার (৯ জুন) সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “এপ্রিলে ঝড়-তুফান, রোজা ও পরীক্ষা – সব মিলিয়ে তা নির্বাচনের জন্য অনুপযুক্ত সময়।”
তিনি জানান, বিএনপি চায় ডিসেম্বরেই ভোট হোক। তা না হলে জানুয়ারির মধ্যেই নির্বাচন শেষ হওয়ার আশা করছে দলটি।
সরকার ডিসেম্বরে নির্বাচন না দেওয়ার কারণও ব্যাখ্যা করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.