
Published :
Updated :

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি দাম ১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছে।
বুধবার (২৩ জুলাই) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.