
Published :
Updated :

ফরিদপুরে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, আলফাডাঙ্গা সদরের দরুনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা সোহরাব হোসেন মোল্লাকে (৫৪)। তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎবিষয়ক সম্পাদক। বিস্ফোরক দ্রব্য আইনে চলতি বছরের ১ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.