
Published :
Updated :

ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর নিরব শেখ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে শহরতলীর বায়তুল আমান কোল পাড় এলাকার আকবর মোল্লার ডাঙ্গী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিরব শেখ ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকবর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
জানা যায়, গত ২৬ মে দুপুর আড়াইটার দিকে নিরব শেখ বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা শহরতলীর বায়তুল আমান কোল পাড় এলাকার ফসলি ক্ষেতের পাশে মেহেগুনী বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যরাও খবর পেয়ে সেখানে গিয়ে নিরব শেখের মরদেহ শনাক্ত করেন। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.