
Published :
Updated :

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে গণি খা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় দেন। সাজাপ্রাপ্ত গণি খা নগরকান্দা উপজেলার একজন বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে জেলা কারাগারে নিয়ে যায়।
আদালত সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকাকালে ২০১৯ সালের ২০ এপ্রিল তার শ্বশুর ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.