Bangla
9 months ago

ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে যৌথবাহিনীর অভিযান

Published :

Updated :

ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্য উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই-এর ইন্সপেক্টর মোঃ খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় ফ্যাক্টরিতে কয়েকটি খাদ্যপণ্যে বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে উৎপাদন শুরু করা ও খাদ্যে মিশ্রিত ফ্লেভারের তারিখ না থাকায় সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্য উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে। 

ehsanrana209@gmail.com 

Share this news