Bangla
9 months ago
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত

Published :
Updated :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন মারা গেছেন।
নিহত বোরহান উদ্দিনের বাড়ি যশোর জেলার অভয়নগর থানায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বোয়ালমারী উপজেলার সতাশি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত বোরহান উদ্দিনকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.