
Published :
Updated :

ফরিদপুরের সালথায় বাবার উপর অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিউল বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে এবং বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৪ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, “বাবার উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সামিউল আত্মহত্যা করেছে। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।”

For all latest news, follow The Financial Express Google News channel.