
Published :
Updated :

ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৮ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সঞ্জয় মন্ডল, ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ কুব্বাত আলী শিকদার এবং ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুদ ফকিরকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
এছাড়াও সালথা থানার নিয়মিত মামলায় দুইজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩ জন আসামিসহ ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.