
Published :
Updated :

ফরিদপুরের সালথায় ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তামিম মোল্যা (২০) ও আল মাহমুদ (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে সালথা থানা পুলিশ তাদেরকে আটক করে।
সালথা থানার এসআই উজ্জল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মোন্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.