গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

Published :
Updated :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত. ফরহাদ খানের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে তাকে অনুসরণ করা থানা পুলিশের একটি দল উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে বিপ্লবকে আটক করে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজ উদ্দিন খন্দকার সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.