Bangla
a year ago
গাইবান্ধার সাঘাটা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বহিষ্কার

Published :
Updated :

গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.