
Published :
Updated :

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র লিমন নিখোঁজের ২০ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি তার। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে তার মা।
জানাগেছে, গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু ও মোছাঃ লিলি বেগমের একমাত্র ছেলে মোঃ লিমন (১১) মিয়া।
গত ১৭ এপ্রিল বিকাল ৩ টায় বাড়ী থেকে দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান পায়নি। এবিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নং- ১৪০৩।
নিখোঁজ ছেলেটির বর্ণনা:
গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও মাঝারি, উচ্চতা ৩" ৮ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, পরণে ছিল জিন্সের ফুল প্যান্ট ও শার্ট।
লিমনের চাচা মোঃ সুমন বলেন, ১৭ এপ্রিল বিকালে আমার ভাতিজা দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি, অনেক স্থানে খোজাখুজির পরেও লিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০ দিন পার হয়ে গেলেও এখনও কোনো খবর পাইনি। দয়া করে তার কোন সন্ধান পেলে এই নাম্বারে ০১৭৬১১৮৭৪৩৩ তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক ( এস আই)দিলীপ কুমার বর্মণ বলেন, ঘটনার পর লিমনের বাবা থানায় সাধারণ ডায়েরী করেছেন। আমরা তদন্ত করছি এবং ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
atik.mms2014@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.