
Published :
Updated :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বালতির পানিতে পড়ে সালমান ফারসি নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে শিশুটি নানা বাড়ির উঠানে ধান ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এ সময় উঠানে খেলা করার সময় সালমান ফারসি পানি ভর্তি বালতির ভিতর পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত সালমান ফারসির বাবা-মা গার্মেন্টসে চাকরি করায় নানা শহিদুল ইসলামের বাড়ীতেই থাকতেন।
মহদীপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আজাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.