
Published :
Updated :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই ট্রাকের ধাক্কায় শামসুল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শামসুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার, ২৭ আগস্ট দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়াগামী একটি চাল বোঝাই ট্রাক ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছায়। খামারপাড়া থেকে আসছিলেন শামসুল ইসলাম নামে এক সাইকেল আরোহী একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন। ঘটনার সময় শিশুটি সাইকেল থেকে লাফিয়ে পড়ে। সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
atik.mms2014@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.