গাইবান্ধায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Published :
Updated :

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জুন) বিকেলে কামারজানী বন্দরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারজানী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ক্বারী মোঃ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারজানী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাজু আহম্মেদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাভেদ হোসেন বকুল, সাদ্দাম হোসেন পবন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ছাত্রনেতা মোঃ আসাদ মাহমুদ দীপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন,শুধু মাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার কারনে ইউনিয়নের বিশিষ্ট নাগরিকদের নামে দুটি হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি সরাসরি বালুদস্যু নিজেই বাদী হয়ে দিয়েছেন। অপরটি অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা নাশকতা মামলা দেয়, সেই মামলায় আসামী করা হয়।
বক্তারা আরো বলেন, শুধুমাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য এই মামলাগুলো দিয়ে হয়রানী করা হচ্ছে। যেখানে সরকারী চাকুরীজীবি, ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সভাপতি, সাবেক শিবির নেতাকে আসামী করা হয়েছে। জুলাই আন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত ছিল তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র নেতার করার মামলায় নাম দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা হতাশ হয়েছি। মামলার বাদী কাকে খুশি করার জন্য এই নেক্কারজনক কাজ করেছেন তা আমরা বোধগম্য নই। তাই দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী নেতার করা মামলা থেকে এই ৪ জনের নাম প্রত্যাহার করাসহ, মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

For all latest news, follow The Financial Express Google News channel.