
Published :
Updated :

গাইবান্ধায় শীতজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৪ জানুয়ারি দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: জেলার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর এলাকার মৃত লালু শেখের ছেলে নইমুদ্দিন শেখ (৬০) এবং পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার মৃত মাহাফুজার রহমানের ছেলে জুয়েল মিয়া (৫৫)।
ডা. আসিফ উর রহমান বলেন, দুজনই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সম্ভাব্য সবধরনের চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে। ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।
শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি ও বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.