গাইবান্ধায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Published :
Updated :

গাইবান্ধায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তি মূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক BREB _ PBS একীভুতকরনসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান, এজিএম আবু তালহা, এজিএম নাজির হোসেন, এজিএম রাফসান জানি সেতু।
বক্তারা বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য বা দ্বৈত নীতি অবসান পূর্বক দুইটা ভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠান করার দাবি জানান তারা।

For all latest news, follow The Financial Express Google News channel.