Bangla
3 years ago

হরর সাহিত্যে হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২), ছবি: সংগৃহীত 
হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২), ছবি: সংগৃহীত 

Published :

Updated :

হুমায়ূন আহমেদের কথা বলতে গেলে আমাদের মাথায় সবার আগে আসে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন' মতো বইগুলোর কথা সাথে হিমু, মিসির আলী শুভ্র' মতো সিরিজগুলো তো আছেই 

তবে দৈনন্দিন জীবন, প্রেম-ভালোবাসার বাইরে হুমায়ূন সাহিত্যের আছে বৈচিত্রময় আরো দিক এর ভেতর একটি হলো হরর ভৌতিক সাহিত্যেও পারদর্শি ছিলেন হুমায়ূন তার হাত দিয়ে আমরা পেয়েছি চমৎকার কিছু হরর 

হুমায়ূন ভূত বিশ্বাস করতেন না তবে ভূতের ভয় যে আমাদের অনেকেরই অবচেতনে বিরাজমান, তা তিনিও জানতেন হুমায়ূন আহমেদের ভৌতিক লেখাগুলোর ভেতর বড় একটি অংশই তার মিসির আলী সিরিজের এর বাইরেও কুটু মিয়া, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, আমি কয়েকটি প্রজাপতির মতো বই আমরা পেয়েছি তার কাছ থেকে 

মিসির আলী সিরিজের বৃহন্নলা, তন্দ্রাবিলাস, আমিই মিসির আলী, মিসির আলীর অমীমাংসিত রহস্য' মতো বইগুলোয় এই ভৌতিকতা এসেছে নানা মাত্রায় অতি সহিংসতার আশ্রয় নেননি তিনি যৌনতার স্পষ্ট প্রকাশও তার লেখায় নেই তবে হররের এই দুটো ইউএসপি ছাড়াই পাঠকের মনস্তত্বে প্রভাব বিস্তার করেছে তার লেখনি

তন্দ্রাবিলাসে খাটের নিচে থাকা সেই সত্ত্বাআমিই মিসির আলীতে নরবলি উপাখ্যান, অমীমাংসিত রহস্যতে বাথরুমে কথা বলতে থাকা মৃত শিশু- সবকিছুই পাঠকের মনস্তত্বে গভীর ছাপ রেখে যায় 

মিসির আলীর 'চোখ' গল্পটির মতো প্লট টুইস্ট বাংলা ভাষায় খুব কম গল্পেই আছে এছাড়া পিঁপড়া গল্পে রূপকাশ্রয়ে প্রকৃতির প্রতিশোধের কথা তুলে এনেছেন তিনি এই প্রতিশোধের ব্যাপারটি এসেছে ওইজা বোর্ড গল্পেও একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেলে মানুষের যে আর আত্মনিয়ন্ত্রণ থাকেনা, অন্য কেউ হয়ে ওঠে তার নিয়ন্তা- তা উঠে এসেছে এখানে 

সৈয়দ শামসুল হকের মতে, ছোটগল্পে হুমায়ূন আহমেদ ছিলেন বিশ্বমানের সেই ছাপ তিনি তার ভৌতিক গল্পে রেখেছেন তার বিখ্যাত গল্প শবযাত্রা নিয়ামক হিসেবে এসেছে সময় অতীতের একটি ঘটনার নির্দিষ্ট অংশ বর্ষার দিনে বারবার ফিরে আসে মনে হয়, কালের সেই নির্দিষ্ট ভাগটি রয়ে গেছে এখানে 

হুমায়ূন তার ভৌতিক সাহিত্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি আমার প্রিয় ভৌতিক গল্প নামের নিজস্ব সম্পাদনায় করা সংকলনটিতে নিজের লেখা দুটি গল্প রেখেছিলেনবাকি সব গল্প ছিলো ওপার বাংলার লেখকদের এতে বোঝা যায়, অন্তত বাংলাদেশি অন্যান্য লেখকদের তুলনায় তার নিজের গল্প যে পরিণত, তা তিনি নিজেও বিশ্বাস করতেন 

বাংলা সাহিত্যে জম্বি হরর খুব বেশি লেখা হয়নি হুমায়ূনের কুটু মিয়াকে এক্ষেত্রে একটি মাইলফলক ধরা যায় চমৎকার সৌন্দর্যের গহীনে যে অন্ধকার বিরাজ করে, সেই অন্ধকারের গল্প কুটু মিয়া এখানেও সেই অসহায়ত্বের ব্যাপারটি আছে মানুষের নিজস্ব বোধ বিসর্জন দিয়ে অন্য কারো নিয়ন্ত্রণে যাওয়া, তারপর আর ফিরতে না পারা 

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ বইয়ে আছে ক্ষনিকের উত্তেজনায় করা অমোচনীয় পাপ আর  নিজস্ব অপরাধবোধ থেকে তৈরি হওয়া ভৌতিকতার আখ্যান আপাতভাবে মনে হয়, বাইরের কোনো ভৌতিক সত্ত্বা উপস্থিত, কিন্তু ব্যক্তির নিজস্ব অপরাধী মননই প্রকৃতপক্ষে তৈরি করছে সেই সত্ত্বাকে, যার থেকে সে বেরোতে পারছে না 

হুমায়ূনের আমি এবং কয়েকটি প্রজাপতি দুর্দান্ত মৌলিক সাইকো থ্রিলার তবে ভয়ের ভাব থাকলেও প্রধানত এটি হরর লেখা নয় তার 'কালো যাদুকর' বইটিতেও আছে অতিপ্রাকৃত আখ্যান হুমায়ূনের নিজস্ব বইগুলোর ভেতর এই বইটি ছিলো তার বিশেষ পছন্দের এখানে একটি গাছকে আশ্রয় করে তিনি দেখিয়েছেন মূল চরিত্র টগরের জীবনকে এখানে ভয় যতটা আছে, সে অনুপাতেই আছে মমতা, স্নেহ ভালোবাসা 

ক্লাসিকাল গথিক সাহিত্য বলতে যা বোঝায়, হুমায়ূনের আয়নাঘর তেমন একটি বই হুমায়ূনের অতিপ্রিয় লেখকদের একজন ছিলেন এডগার অ্যালান পো পো' মতো অত তীব্র অন্ধকারের উপস্থিতি হুমায়ূনের লেখায় নেই, তবে মনস্তত্বের সঙ্গে অন্ধকারের সম্পর্ক তার লেখাতে মূর্ত 

আয়নাঘর উপন্যাসে যেমন তাহেরের পরদাদার স্ত্রীর জন্য তৈরি করা আয়নাঘর নিয়ে ঘটতে থাকা ভৌতিক ঘটনা এই বইটিতে অশরীরির উপস্থিতি সার্বিক ঘটনাচিত্র আমাদের এডগার পো' পর্যায়ের সাহিত্যের কথা মনে করায় 

হুমায়ূন সরাসরি লাভক্রাফটিয়ান হরর লেখেননি তবে আমিই মিসির আলী সুলতান চরিত্রটি যেভাবে বাবু অশ্বিনীকুমারের দ্বারা প্রভাবিত হয় তার মতো হয়ে উঠতে চায়- তা আমাদের লাভক্রাফটের 'কেস অভ চার্লস ডেক্সটার ওয়ার্ড' এর কথা মনে করায় 

হুমায়ূনের হরর সাহিত্যে প্রচলিত ফর্মুলার বাইরে গিয়ে মানব মনের অবচেতন প্রাধান্য পেয়েছে ভূত না থাকুক, কিন্তু ভূতের ভয় যে একেবারে নেই, বলা যায় না কখনো আবার বাস্তব হয়ে ওঠে এরচেয়ে বেশি ভয়ের, আমাদের ভেতরের অন্ধকারও বের করে নিয়ে আসতে পারে ভয়কে হুমায়ূন আহমেদের হরর সাহিত্য সেই মনস্তত্বকে প্রাধান্য দিয়েছে আমাদের নিয়ে গেছে ভয়ের অতলান্তে

mahmudnewaz939@gmail.com 

Share this news