ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম জনতা ব্যাংক

Published :
Updated :

ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫ বাস্তবায়নের জন্য রাষ্ট্র মালিকানাধীন বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্ম পরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নিকট থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, খবর প্রেসবিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চীফ ইনোভেশন অফিসার, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ অনিসসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.