Bangla
8 months ago

ইরানের পাশে থাকার বার্তা পাকিস্তানের

Published :

Updated :

ইসরাইলে হামলার জেরে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

শনিবার (১৪ জুন) এই ফোনালাপে ইরানের প্রতি একাত্মতা প্রকাশ করেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। হামলায় নিহতদের স্মরণে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরাইল যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে ইরান আরও কঠোর ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।”

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোর সমালোচনা করে বলেন, “যারা মুখে মানবাধিকারের কথা বলে, তারাই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং এই নির্মম কর্মকাণ্ডে সহযোগিতা করছে।”

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। দুই দেশের এই কূটনৈতিক সংলাপ মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share this news