
Published :
Updated :

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আজ (মঙ্গলবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে হাইকমিশনার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বৈষম্যমুক্ত করতে একযোগে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় পাকিস্তানিরা অংশ নেন। তারা ছাত্র-জনতার সাহসী ভূমিকার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.